- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
- কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১
- কানাইঘাটে উৎসবমূখর পরিবেশে চলছে দুর্গাপূজা! বিভিন্ন মন্ডপ পরিদর্শনে ইউএনও
- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদ আহমদের লাশ উদ্ধার
» ছাতকে নৌপথে যৌথ বাহিনীর অভিযানে ৯টি বালু বোঝাই নৌকাসহ আটক ৭
প্রকাশিত: ১৯. জুন. ২০২৫ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে নৌপথে যৌথ বাহিনীর অভিযান, ৯টি বালু বোঝাই নৌকাসহ ৭ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ জুন) রাতে উপজেলার ইসলামপুর ইউপির এমদাদ নগর গ্রামস্থ চৈলতার ঢালা সংলগ্ন গোয়াপাকুরা হাওর এলাকা ছাতক সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মুহতাসিম আহনাফ শাহরিয়ার ও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বালু বোঝাই ৯টি নৌকাসহ তাদেরকে আটক করেছেন যৌথ বাহিনী।
জানা যায়, দীঘদিন ধরে বালু খেকো চক্র অস্ত্রের মহড়া দিয়ে দিনরাত অবৈধ ভাবে বোমা মেশিন ও ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করে দেদারসে নদীতে বালু উত্তোলন করে লুটপাট চালাচ্ছেন প্রভাবশালীরা থানার পুলিশ প্রতিদিন সোনাই নদীসহ বিভিন্ন নৌপথে সাদা পোশাকের নৌকা থেকে লাখ লাখ টাকার চাদা আদায় করার অভিযোগ উঠেছে।
প্রতিদিন একেকটি পয়েন্টে ১৫ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত বালু লুটপাট করা হচ্ছে। বালু লুটপাটের টাকার একটি অংশ চলে যায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন মহলের পকেটে। সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন না করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এসব কারনে হাজার শ্রমিকরা তাদের কাজ কর্ম হারাচ্ছে। এসব নদী হুমকিতে রয়েছে নদী তীরের ৫ শতাধিক বাড়িঘর ও স্থাপনা এবং কয়েকশ’ একর ফসলি জমি। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গ্রামগুলো হচ্ছে, দৌলতপুর, নাছিমপুর, শারপিননগর, রহিমের পাড়া, সোনাপুর, কাজিরগাও, পুর্ব লুভিয়া, চাইরগাও, রহমতপুর দারোগাখালি বাহাদুরপুর গোয়ালগাও,ও নোয়াগাও সহ প্রায় ২৫টি গ্রামের রাস্তা ঘরবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় ৯ শতাধিক বাড়িঘর নদী ভাঙ্গন ও হুমকির মুখে পড়েছে।
এসব বালু লুটপাটের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালায় উপজেলার ইসলামপুর ইউপির গোয়াপাকুরা বিলে রাতের গভীরে বিলের বালু উত্তোলনের সময় ৯টি ইঞ্জিন চালিত স্টীলের তৈরী নৌকাসহ ৭জন শ্রমিকসহ ১০হাজার ২শত (দশ হাজার) ঘনফুট বালুসহ নৌকা আটক করে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের জেলার জামাল গঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মৃত আঃ মন্নানের ছেলে মোশাহিদ মিয়া (৩৫),একই উপজেলার নুরপুর গ্রামের জমিদার পাঠানের ছেলে জসিম উদ্দিন (৩০) সাচনা ইউপির সদরকান্দি গ্রামের নবী হোসেনের ছেলে রমজান আলী (২৪)দুর্লভপুর গ্রামের তাজুদ মিয়ার ছেলে মাইনুদ্দিন (২৮), সাচনা ইউনিয়নের আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (২৭),বিশ্বম্ভর পুর উপজেলার ফতেহপুর ইউপির ফুলডরি গ্রামের মোদাব্বির আলীর ছেলে নবাব মিয়া (৩২),একই ইউপির কৌয়া গ্রামের মৃত হরে কৃষ্ণ দাসের ছেলে বকুল দাশ (৫৫)সহ ৭জনকে আটক করেছে।
এ ব্যাপারে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা দায়ের প্রস্ততি চলছে।
সর্বশেষ খবর
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি

