- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
» কানাইঘাট সীমান্তে ফের ২১ জনকে পুশইন করেছে বিএসএফ
প্রকাশিত: ২৪. মে. ২০২৫ | শনিবার
কানাইঘাট প্রতিনিধিঃ গত ১৪ই মে সিলেটের কানাইঘাট দনা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতের বিএসএফ ১৬ জনকে পুশইন করার পর আবারো ২১ জনকে পুশইন করেছে বিএসএফ।
জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া এলাকা দিয়ে ২১ জনকে পুশইন করে বিএসএফ। পুশইন করা ঐ ২১জনকে বাংলাদেশ বর্ডার গার্ড লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করে তাদের হেফাজতে নিয়ে যান। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানিয়েছেন, ভারতের বিএসএফ কর্তৃক পুশইনকৃত ২১ জনকে বিজিবি আটকের বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে তাদেরকে থানা হেফাজতে দেয়া হয়নি।
পুশইনকৃত আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চন্দ্রকোনা গ্রামের মৃত বাতেনের পুত্র নুর মোহাম্মদ (৪০), তার স্ত্রী রেজিয়া বিবি (৩০), তাদের পুত্র রিয়াজুল (২১), রবিউল (১১), মেয়ে নুর বানু (৮), নুর মনি (৩), নুরী (০১), পুত্রবধু আলমিনা (২১), একই থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুলের পুত্র শাহ জামাল (৫০), তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের পুত্র হামিদুল ইসলাম (৩২), হাফিজুল (১৯), হাসানুর (১৪), পুত্রবধু মিতা (২৫), হামিদুলের শিশু মেয়ে হালিমা (৪), ছেলে মারুফ (২), নাটোর জেলার লালপুর গ্রামের কাংগাল শেখের পুত্র আইয়ুব আলী (৪০), একই গ্রামের রবেশ শেখের পুত্র বিষু শেষ, রাজশাহী জেলার সদর থানার কাজিহাটা গ্রামের বজলুর রহমানের পুত্র আলি রেহমান (২৮), নিজাম উদ্দিন (২২), একই জেলার চক রাজাপুর গ্রামের মইন উদ্দিন সরকারের পুত্র পলাশ সরকার।
জানা যায়, পুশইনকৃতরা দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাদেরকে ভারতের পুলিশ বাংলাদেশী দাবী করে আটক করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এনে বিএসএফ এর কাছে স্থানান্তর করে।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করার পরও কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে ১০ দিনের মধ্যে ভারতীয় বিএসএফ ৩৭ জনকে পুশইন করে। গত ১৪ মে পুশইনকৃত ১৬জনকে দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা আটকের পর থানায় হস্তান্তর করলে পরবর্তীতে তাদের আত্মীয়দের হেফাজতে ছেড়ে দেয় থানা পুলিশ।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর