- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» ভারি বৃষ্টিপাত ও পাহাঢ়ি ঢলে কানাইঘাটের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে
প্রকাশিত: ২০. মে. ২০২৫ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধি ঃ ভারি বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের অনেক এলাকা বানের পানিতে তলিয়ে গেছে। এতে করে পাকা, ইটসলিং ও কাঁচা রাস্তার ক্ষতিসাধন হয়েছে। সোমবার রাত থেকে ভারি বর্ষণ হলে পানিতে উপজেলার অনেক এলাকা তলিয়ে গিয়ে জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে ভারতের মেঘালয় রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢল নেমে কানাইঘাটের লোভা নদীতে। গতকাল মঙ্গলবার সকাল থেকে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লোভা নদীতে তীব্র স্রোত দেখা দেয়। এতে করে সুরমা নদীর পানি ব্যাপকহারে বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত বিপদ সীমার নিচে প্রবাহিত হচ্ছে। ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকায় নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত লোকজনের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে। পাহাড়ি ঢলের কারনে সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কয়েকটি রাস্তার ক্ষতিসাধন হয়েছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট ও ফসলি ক্ষেতের জমি।
এদিকে সকাল থেকে ভারতের উজান থেকে পাহাড়ি ঢল নামার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে। নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সার্বিক খোঁজ-খবর নেয়ার নির্দেশনা দিয়েছেন।
লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন জানিয়েছেন, ভারি বর্ষণ ও ভারত সীমান্ত এলাকায় কয়েকদিন থেকে বৃষ্টিপাত হওয়ার কারনে পাহাড়ি ঢলের পানি সুরই নদী, আমরি ও সিঙ্গারীখাল দিয়ে প্রবাহিত হয়ে মঙ্গলবার সকাল থেকে তার ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা বানের পানিতে তলিয়ে যায়। এতে করে সুরইঘাট টু বাঘরা দেড়শ ফিট মেকাডম করা রাস্তার কয়েকটি স্থানে পানির স্রোতে ভেঙে গেছে। গোরকপুর জিসি সড়কের মাটির রাস্তা, সুরইঘাট টু মুলাগুল এলজিইডির পাকা সড়কের আব্দুল করিমের বাড়ির সামনে অংশ ভেঙে গেছে। এছাড়াও বাদশা বাজার সংলগ্ন পয়েন্ট থেকে ডগিরপার ইটসলিং রাস্তা পানির নিচে তলিয়ে রয়েছে এবং কানাইঘাট-সুরইঘাট পাকা সড়কের লালমসজিদ রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
ভোর থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার কারনে কানাইঘাট পৌরসভার বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর