- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» কানাইঘাটে অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে জনসচেতনার উপর গুরুত্বারূপ
প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০২৪ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা আজ সোমবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি হত্যাকান্ডের ঘটনার উদ্বেগ প্রকাশ করে খুন সহ সব-ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব দেয়া হয়।
সভায় আইন-শৃঙ্খলার উন্নয়নে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাট-বাজারে সচেতনতা মূলক সভা এবং শুক্রবারের জুমআর নামাজের পূর্বে ও ধর্মীয় উপাসনালয়ে সামাজিক মূল্যবোধের উপর আলোকপাত করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও বন্ধ হওয়া লোভাছড়া পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলন ও জব্দকৃত পাথর পরিবহন বন্ধে থানা-পুলিশ ও বিজিবিকে আরো সক্রীয়ভাবে দায়িত্ব পালন এবং যেকোন অপরাধমূলক গঠনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনমনে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানানো হয়। এছাড়াও নারী নির্যাতন, বাল্য-বিবাহ প্রতিরোধ, গুজব প্রতিরোধে জনপ্রতিনিধিদের আরো তৎপর থাকার আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।
সভায় থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, ৫টি হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত ৪টি খুনের মামলার আসামীদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আব্দুল মুমিনের হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সভায় আইন-শৃঙ্খলার উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও সুবল চন্দ্র বর্মন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও খলিলুর রহমান সহ আরো অনেকে।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর