- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» এবার জৈন্তাপুরে নদীর পাড়ে গাছে বাঁধা বৃদ্ধের ম র দে হ উদ্ধার!
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৪ | সোমবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নদীর পাড়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় সাজিদ মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১নভেম্বর) সকালে উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামের ইছাবা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাজিদ মিয়া উপজেলার ৩নং চারিকাঠা ইউনিয়নের নয়াখেল দক্ষিণ গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি পেশায় একজন চানাচুর বিক্রেতা ছিলেন।
এলাকাবাসী জানান, সোমবার সকালে ইছাবা নদীর পাড়ে ঘাস কাটতে যান কয়েকজন যুবক। তারা নদীর পাড়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহটি দেখেন। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন চলে আসেন। পরে পুলিশে খবর দেন। সজিদ মিয়া চতুল বাজারে সিএনজি স্টেশনে চানাচুর বিক্রি করতেন। গতকাল সন্ধ্যায় হরাতৈল জলছার বাজারে যান। তাদের ধারণা সজিদ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে বেঁধে রাখা হয়েছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো.রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং নিহতের মরদেহর অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাজিদ আলী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ বিষয়ে অধিকতর তদন্তে কাজ করছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর