- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
» রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে চা শ্রমিকদের সন্তানদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে লাক্কাতুরা চা বাগানে অবস্থিত ডালিয়া প্রি-প্রাইমারি এডুকেশন সেন্টারে চা শ্রমিকদের সন্তানদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান আবুল কালাম এর পরিচালনায় ডালিয়া প্রি প্রাইমারি এডুকেশন সেন্টারে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ রিপসা টিমের ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল অব. এম আতাউর রহমান পীর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও রোটারিয়ানরা আর্ত-সামাজিক উন্নয়ন এবং দরিদ্র ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছেন। রোটারি ক্লাবগুলো বিভিন্ন কার্যক্রমের মধ্যে শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। বাংলাদেশের চা-শ্রমিকরা অন্যান্য পেশাজীবীর তুলনায় অনেকটা পিছিয়ে আছে। তাদের সন্তানরাও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তাই সবাইকে পিছিয়ে পরা জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। বক্তারা রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের মতো অন্যান্য ক্লাবগুলোকেও এরকম জনকল্যাণমূলক কাজে বেশি করে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট স্পনসর প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ। বক্তব্য রাখেন রোটা. পিপি শাহ জামাল আহমেদ পিএইচএফ, রোটা. পিপি আমিনুর রহমান শিবলু আরএফএসএম, ক্লাব সেক্রেটারি রোটা. ফারুক আহমদ আরএফএসএম, ক্লাব সদস্য রোটা. আনোয়ার হোসেন, রোটা. আমিনুল ইসলাম ও রোটারেক্ট ক্লাব অব সিলেট মিডটাউনের পাস্ট প্রেসিডেন্ট রো. নাজিব আহমদ, রো. জালাল জয়, ডালিয়া প্রি প্রাইমারি এডুকেশন সেন্টারের দায়িত্বশীল সামছুল।
সর্বশেষ খবর
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর