সর্বশেষ

» সিলেট জেলা জামায়াতের নতুন সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৪ | সোমবার

চেম্বার প্রতিবেদক: জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সেক্রেটারি মনোনীত হয়েছেন।

ইতিপূর্বে তিনি বিভক্ত সিলেট জেলা (উত্তর) শাখার সেক্রেটারি ছিলেন। কিছুদিন পূর্বে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে উত্তর-দক্ষিণ দুই সাংগঠনিক জেলাকে একত্র করে প্রশাসনিক জেলা শাখায় রুপান্তর করা হয়েছে।

সাম্প্ৰতিক জেলা শাখার (রুকন) সদস্যদের প্রত্যক্ষ ভোটে গঠিত জেলা মজলিসে শূরা কমিটির মতামতের ভিত্তিতে তাকে সেক্রেটারি ঘোষণা করে কেন্দ্রীয় সংগঠন।

ইতিপূর্বে শাখার আমীর নির্বাচিত হয়েছেন ইবনে সিনা হাসপাতাল, সিলেট -এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930