- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
» কানাইঘাটে বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ ফুটপাত দখলমুক্ত
প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৪ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট বাজারে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত কয়েক দিন থেকে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উদ্যোগে কানাইঘাট বাজারে ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। তারপরও অনেকে তাদের অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকানপাট সরিয়ে না নেওয়ায় আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট পৌর প্রশাসক ফারজানা নাসরিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ওয়াজিদ ওয়াসিফ বাজারে অভিযান চালান।
এ সময় বাজারের রাস্তার উপর থাকা সমস্ত অবৈধ দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেয়া সহ বেশকিছু উচ্ছেদ করে জব্দ করে নিয়ে যাওয়া হয়। অভিযানকালে আইন অমান্য করায় পৌরসভা আইনে ২০০৯ সালের ১০৮ এর অপরাধে ১০৯ ধারায় ২২টি মামলা দায়েরের মাধ্যমে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি কানাইঘাট মাছ বাজারের পূর্ব পাশে সরকারি খাস ভূমি অবৈধভাবে দখল করে গড়ে উঠা শতাধিক সেমিপাকা দোকানঘর অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। পৌর শহর খ্যাত কানাইঘাট বাজারের ফুটপাত দখলমুক্ত এবং ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বাজারের পরিস্কার পরিচ্ছন্ন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বাচ্ছন্দ্যে বাজারে জনসাধারণকে যাতায়াত করতে দেখা গেছে। তারা প্রশাসনকে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখা সহ এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী মনির উদ্দিন আহমদ, থানা পুলিশ সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা নাসরিন বলেন, কানাইঘাট বাজারকে যানজট ও ফুটপাত দখল মুক্ত করতে পূর্বে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নির্দেশনা দেয়া হয়েছিল। অনেকে ফুটপাত থেকে তাদের দোকান-পাট সরিয়ে নেন। তারপরও যারা আইন অমান্য করে ফুটপাত দখল করে রেখেছিল তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাজারের সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর