- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
» সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নবীন বরণ সম্পন্ন
প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২৪ | সোমবার
চেম্বার ডেস্ক: কথা-কবিতা আর সুরের মূর্ছনা দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ।
আজ ২৮ অক্টোবর সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ফল ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ। ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিনার মিয়া এবং শান্তা মনির যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাকারিয়া আহমদ ও সানজিদা সুলতানা জুঁই।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর আশরাফুল আলম বলেন, ইংরেজি সাহিত্যের পাঠ মানে শুধু একটি ভাষা শেখা নয়, বরং এটি একটি জীবনদর্শন, একটি বিশাল জ্ঞানের দিগন্তে প্রবেশের দরজা। আমাদের সাহিত্যের পাঠ শুধু শব্দ ও বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আপনাদের মননশীলতা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলীকে জাগ্রত করবে। ইংরেজি বিভাগের আয়োজনকে ব্যাতিক্রমী আখ্যা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ যে শিক্ষা জীবনের নতুন ধাপে আপানারা প্রবেশ করেছেন, তা কেবল একজন শিক্ষার্থী হওয়ার পরিচয় বহন করে না। বরং আপনারা এখন একটি নতুন দায়িত্ব ও পরিচয়ের অংশীদার। ইংরেজি বিভাগের দক্ষ ও মেধাবী শিক্ষকদের তত্বাবধানে এই শিক্ষা জীবন আপনাদেরকে ভবিষ্যতের একজন সৃজনশীল এবং মানবতাবাদী মানুষ হিসেবে গড়ে তুলবে।
আলোচনা শেষে নবীনদের স্বাগত জানিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অংশ গ্রহণ করেন ইমরান আহমদ, সানজিব, নিয়াজ, তাইবা ফেরদৌসী মিম,উম্মে সালমা, জয় চক্রবর্তী, অয়ন বড়ুয়া,সাইমুর চৌধুরী,শ্রবণা আচার্য্য এবং প্রভাষক সাইফুল ইসলাম ও প্রভাষক অনামিকা সাহা। প্রাণোচ্ছল এ আয়োজনে ইংরেজি বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
সর্বশেষ খবর
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর