সর্বশেষ

» কানাইঘাটে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৪ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় একটি টিনশেড ঘর নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মালিক নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মালিক একই ইউনিয়নের তিনচটি দক্ষিণ গ্রামের মৃত আব্দুল লতিফের বড় ছেলে। স্থানীয়রা জানান, রোববার সকালে নিহত আব্দুল মালিক ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামে তার বোনের বাড়ি প্রবাসী ফয়েজ উদ্দীনের একটি টিনশেড ঘর নির্মাণের কাজ করছিল। এ সময় ওই ঘরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ এর মেইন লাইনে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে আব্দুল মালিক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত হয়ে আব্দুল মালিক মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31