সর্বশেষ

» সাংবাদিক হেনা মমোর পিতার মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২৪ | সোমবার

চেম্বার ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হেনা মমোর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

সোমবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার সাংবাদিক হেনা মমোর পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিক হেনা মমোর পিতা আবদুল হামিদ ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
তিনি ঘূর্ণি এলাকার বাসিন্দা এবং আম্বরখানা এলাকার বিশিষ্ট ব্যাবসায়ি ছিলেন। সোমবার বিকাল ৩ ঘটিকার সময় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার বাদ এশা কলবাখানী চাষণীপীর মাজার সংলগ্ন রোকেয়া মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930