সর্বশেষ

» উপদেষ্টার করোনা পজিটিভ, কোয়ারেন্টিনে ট্রাম্প ও মেলানিয়া

প্রকাশিত: ০২. অক্টোবর. ২০২০ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: উপদেষ্টার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসায় কোয়ারেন্টিনে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

টুইটারে ট্রাম্প জানান, হোপ হিকস আক্রান্ত হওয়ার পর তিনি ও মেলানিয়া নিজেদের করোনাভাইরাসের পরীক্ষার ফল জানার অপেক্ষায় রয়েছেন।

৩১ বছরের হোপ এখন পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠজন, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এই সপ্তাহেই  ওহাইয়োতে টেলিভিশন বিতর্কে অংশ নিতে এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করা ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন তিনি। বুধবার ক্লিভল্যান্ডে ট্রাম্পকে বহনকারী বিমান থেকে মাস্কবিহীন অবস্থায় তাকে নামতে দেখা গেছে।

বুধবার মিনেসোটায় এক সমাবেশে অংশ নিতে প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানেও ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন হোপ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্পের কোয়ারেন্টাইনের মেয়াদ কতদিন হবে তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সিডিসির সুপারিশ অনুসারে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনকে বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

বৃহস্পতিবার রাতে ট্রাম্প টুইটারে লিখেছেন, কোনো বিরতি ছাড়াই টানা কাজ করে যাওয়া হোপ হিকস করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন। দুঃখজনক। ফার্স্ট লেডি ও আমি নিজেদের পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছি। এর মধ্যে আমরা নিজেদের কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করব।

খবর বিবিসি

           

সর্বশেষ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031