- কানাইঘাটে বসত বাড়ির জয়াগা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হাতে কলেজ শিক্ষার্থী নিহত
- কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে
- রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
- সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেটে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও স্মারকের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাটে জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির মেম্বারের বিএনপিতে যোগদান
- চাকসু মামুন এর সমর্থনে ইউকে বসবাসরত জকিগঞ্জ-কানাইঘাটবাসীর আলোচনা সভা
- কানাইঘাটে মাটিবাহী ট্রাক্টর গাড়ির চাপায় পৃষ্ট হয়ে শিক্ষার্থী হাফিজুর রহমানের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে ৮’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ফাহিম গ্রেফতার
- উপস্থিত বক্তৃতায় সারা বাংলাদেশের মধ্যে কানাইঘাটের নাদিয়ার প্রথম স্থান অর্জন
» কানাইঘাট দনা সীমান্তে বিজিবির হাতে গোপালগঞ্জের দুই ব্যক্তি আটক
প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২৪ | শুক্রবার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার বিকেল আড়াইটার দিকে দনা সীমান্তের ১৩৩৩ মেইন ফিলার হতে বাংলাদেশ সীমান্তের ১৫০ গজ ভিতরে বড়খেওড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাঘ গ্রামের ইসমাইল মোল্লার পুত্র মশিউর রহমান (৪৮) ও মহেশপুর ইউনিয়নের চরপদ্মভিলা গ্রামের বাবলু হোসেনের পুত্র লিয়াকত শেখ (৪৫)।
আটকের সময় দুজনের কাছ থেকে ১৬হাজার টাকা ও ভারতীয় ১০ হাজার দুইশত রূপি উদ্ধার করে বিজিবি।
কানাইঘাট সোনারখেওড় বিজিবি ক্যাম্পের হাবিলদার জুয়েল জানান, শুক্রবার দনা সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল দেওয়ার সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি সদস্যরা মশিউর রহমান ও লিয়াকত শেখকে আটক করে। তাদের বিরূদ্ধে অবৈধভাবে ভারতে চেষ্টার ঘটনায় বিজিবি বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করছে।
এদিকে আটকের পর দুজনকে বিজিবি সদস্যরা কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বিজিবির হাতে আটক মশিউর রহমান ও লিয়াকত শেখ এর বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে আটককৃত মশিউর ও লিয়াকত শেখ জানান, তারা কোন অপরাধী নন। দীর্ঘ কয়েক বছর থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে গিয়ে আসাম রাজ্যে ফেরি করে হকারি ব্যবসা করতেন তারা।
লিয়াকত শেখ বলেন, ভারতে যাওয়ার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার রাতে সে কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় এসে পূর্বের কথাবার্তা অনুযায়ী দালালের মাধ্যমে ভারতে যাওয়ার কথা ছিল। তারমধ্যে ঐ দালালের মাধ্যমে মশিউর রহমান সহ সে শুক্রবার ভারতে যাওয়ার কথা থাকলেও দালাল কৌশলে তাদেরকে বিজিবির হাতে ধরিয়ে দেয়।
আটকৃত মশিউর নিজেকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে দাবী করেন। তবে কেন তারা কানাইঘাট দনা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে যাওয়া চেষ্টা করেছিল তা খতিয়ে দেখছে বিজিবি ও থানা পুলিশ।
সর্বশেষ খবর
- কানাইঘাটে বসত বাড়ির জয়াগা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হাতে কলেজ শিক্ষার্থী নিহত
- কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে
- রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
- সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেটে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও স্মারকের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর