- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
- কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের ঈদ শুভেচ্ছা
» বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুই মেয়েকে হত্যা, গ্রেফতার ১
প্রকাশিত: ১১. জুলাই. ২০২৪ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশি শহরে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তার দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা করা হয়েছে। নিহত তিন নারী বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী ও কন্যা।
নিহতরা হলেন- জন হান্টের ৬১ বছর বয়সি স্ত্রী ক্যারল হান্ট এবং তার দুই মেয়ে ২৮ বছর বয়সি হান্নাহ হান্ট ও ২৫ বছর বয়সি লুইস হান্ট। বিবিসি রেসিং কমেন্টেটর হিসেবে ৩০ বছরের বেশি সময় চাকরি করছেন হান্ট। সংবাদমাধ্যম ও রেসিং সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তা বেশ উচ্চ।
বুশি শহরের অ্যাশলি ক্লোজ এলাকার একটি বাড়িতে গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তিনজনকে গুরুতর জখম অবস্থায় দেখতে পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তারা মৃত বলে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী।
সন্দেহভাজন হত্যাকারী হিসেবে কাইল ক্লিফোর্ড নামে এক ব্যক্তিকে শনাক্ত করে যুক্তরাজ্যের পুলিশ। ২৬ বছর বয়সি ক্লিফোর্ড এনফিল্ড শহরের বাসিন্দা, যিনি ব্রিটিশ সেনাবাহিনীতে কিছু দিন কাজ করেছিলেন বলে জানা গেছে।
বুধবার (১০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে দিকে এনফিল্ডের ল্যাভেন্ডার হিল সেমেট্রি থেকে ক্লিফোর্ডকে ধরেছে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে জখমসহ ধরা পড়া ক্লিফোর্ডকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ তাকে কোনও গুলি করেনি।
কী কারণে এই ট্রিপল মার্ডার, সে বিষয়ে পুলিশ জানার চেষ্টা করছে। ক্রসবো দিয়ে তিনজনকে হত্যার পর সেটি সঙ্গে নিয়েই ক্লিফোর্ড উত্তর লন্ডনে পালায় বলে তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতারে ব্যাপক অভিযানে নামে পুলিশ।
বেডফোর্ডশায়ার, কেমব্রিজশায়ার ও হার্ডফোর্ডশায়ারের মেজর ক্রাইম ইউনিটের গোয়েন্দা পরিদর্শক জাস্টিন জেনকিনস বলেছেন, এই পরিস্থিতিতে ভুক্তভোগীর পরিবার কঠিন সময়ের মধ্য দিচ্ছে। যেসব তথ্য বেরিয়ে আসছে, এই মুহূর্তে আমাদের অনুরোধ, তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি যেন সবাই সম্মান রেখে কথা বলেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, তারা সন্দেহভাজন একজন ধরতে পেরেছেন। তবে চূড়ান্তভাবে তিনিই অপরাধী কিনা, সেটি নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য এই ঘটনায় আর কোনো সন্দেহভাজনকে আপাতত খোঁজা হচ্ছে না বলেও তথ্য দিয়েছেন তিনি।
এদিকে, এই হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপা ক্রসবো আইন কঠোর করবেন বলে ঘোষণা দিয়েছেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী