সর্বশেষ

» সিলেটে নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার) এর যোগদান

প্রকাশিত: ১০. জুলাই. ২০২৪ | বুধবার

চেম্বার ডেস্ক: সিলেট জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আব্দুল মান্নান, বিপিএম (বার)।

তিনি জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি কুমিল্লা জেলার পুলিশ সুপার এবং ডিএমপি, ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে সুনামের সঙ্গে কাজ করেছেন।

এ সময় দেশে জঙ্গি দমনে প্রশংসনীয় ভূমিকা রাখেন নবাগত পুলিশ সুপার। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930