সর্বশেষ

» সিলেট জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের নির্বাচনে লড়বেন আলমাছ, ইমাম ও বেলাল

প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৪ | শুক্রবার

তাওহীদুল ইসলাম: সিলেট জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য মো: আলমাছ উদ্দিন, ইমাম উদ্দিন চৌধুরী ও ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদ।

বৃহস্পতিবার (৪ জুলাই ) সিনিয়র জেলা নির্বাচন অফিসার সিলেট ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে তারা মনোনয়ন ফরম জমা দেন।

এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল ৪ জুলাই পর্যন্ত। আজ ৫ জুলাই বাছাই পর্বে তিন প্রার্থীই বৈধতা পান।

নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১১ জুলাই ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জুলাই।

এ ব্যাপারে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আগামী ২৭ জুলাই সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন ১২ নম্বর ওয়ার্ডের (কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জের আংশিক) সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031