- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» টাংগুয়া থেকে ভারতীয় ১৬শত বস্তা চিনিসহ ৯টি নৌকা আটক
প্রকাশিত: ১৩. মার্চ. ২০২৪ | বুধবার
সুনামগঞ্জ প্রতিনিধি : টাংগুয়ার হাওর থেকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ইঞ্জিন চালিত স্টিলবডি ৯টি নৌকায় থাকা ১ হাজার ৬ শত ১১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে গোলাম মোস্তফা (৪০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের মোতালিব মড়লের ছেলে।
মঙ্গলবার( ১২ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের টাংগুয়ার হাওরে তেকুনিয়া নামক বিল থেকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অতীশ দর্শী চাকমা ও মধ্যনগর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিত্বে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অতীশ দর্শী চাকমা ৩টি নৌকা থেকে চোরাই পথে আনা ৬১১ বস্তা ও মধ্যনগর থানা পুলিশ ৬ টি নৌকা থেকে ১হাজার বস্তা ভারতীয় চিনি জব্দ করে।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে,দীর্ঘদিন ধরে সীমান্তের চিহ্নিত চোরাচালানীরা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন্দ সীমান্ত, বাঙ্গালভিটা সীমান্ত, কড়ইবাড়ি সীমান্ত, গঙ্গানগর সীমান্ত ও মহিষখলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে মদ, গাজা, চিনি, পেয়াজসহ ভারতীয় বিভিন্ন চোরাচালানের পণ্য নৌপথে টাংগুয়ার হাওর, শালদিঘা বিলের ঘাটে আসে। এরপর সেখান থেকে ইঞ্জিনচালিত ট্রলি দিয়ে বংশীকুণ্ডা দক্ষিণের হামিদপুর চৌরাস্তা, চামরদানী ইউনিয়ন হয়ে মধ্যনগর সদরে ও মধ্যনগর মহিষখলা সড়কে হয়ে কখনও বা মহিষখলা থেকেই কালাগড় সড়ক হয়ে পাশ্ববর্তী কলমাকান্দা উপজেলায় এসব পণ্য পাঠানো হয়।
এছাড়া অবৈধ পথে ভারত থেকে চোরাই পন্য মহিষখলা মধ্যনগর সড়ক হয়ে চামরদানী ইউনিয়নের কায়েতকান্দা নদীর ঘাটে পৌঁছালে সেখান থেকে নৌপথে মধ্যনগরে সদর ইউনিয়নের গলইখালী ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ট্রাকে অথবা পিকআপ ভ্যানে করে পার্শ্ববর্তী ধর্মপাশা, মোহনগঞ্জ ও ধর্মপাশা-বারহাট্টা রোডে দেশের বিভিন্ন জায়গার বেপারীদের কাছে পাঠানো হয়।
মধ্যনগর থানার ওসি (তদন্ত)মোর্শেদ আলম জানান, অবৈধ ভাবে ভারতীয় চিনি চোরাচালানের খবর পেয়ে আমরা অভিযান চালাই এবং ১০০০ বস্তা চিনি জব্দ করেছি। এসময় আমরা একজন চোরাকারবারিকে আটক করেছি। আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত থেকে আমদানিকৃত ৬১১ বস্তা চিনি জব্দ করেছি। জব্দকৃত চিনিগুলো পুলিশেকে বুঝিয়ে দিয়ে নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার

