সর্বশেষ

» কানাইঘাটে আলমগীর হত্যাকারীদের গ্রেফতার করা না হলে পরিবহন ধর্মঘটের হুমকি

প্রকাশিত: ১৯. ফেব্রুয়ারি. ২০২৪ | সোমবার

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: সিএনজি চালক আলমগীর হোসেন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আগামী রবিবার (২৫ ফেব্রুয়ারী) থেকে কানাইঘাটে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে উপজেলা যৌথ পরিবহন সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা যৌথ পরিবহন সংগ্রাম পরিষদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে শ্রমিক নেতা জুনেদ হাসান জীবান বলেন, গত ৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৬টার দিকে গাছবাড়ী বাজার পল্লীবিদ্যুৎ মোড়ে মোটরসাইকেলের সাথে সিএনজি’র ধাক্কা লাগাকে কেন্দ্র করে সিএনজি চালক আলমগীর হোসেনকে নির্মম ভাবে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। এ হত্যাকান্ডের নেতৃত্ব দেয় নিজ দলইকান্দি আকুনি গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদ (বাবলু), তার ভাই কয়েছ আহমদ, তাদের চাচাতো ভাই সুলতান ও সহযোগী মাহফুজ আহমদ সহ আরো কয়েকজন। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে পরিবহন শ্রমিক ও গাছবাড়ী এলাকার সর্বস্তরের জনসাধারণ ধারাবাহিক ভাবে মানববন্ধন, সভা-সমাবেশ করে আসলেও হত্যাকান্ডের ১৩ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত সাদিক, কয়েছ, মাহফুজ সহ তাদের সহযোগীদের রহস্যজনক কারণে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যার কারণে সর্বস্তরের পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক এবং এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারী শনিবার এর মধ্যে পুলিশ প্রশাসন হত্যাকারীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে ২৫ ফেব্রুয়ারী রবিবার থেকে কানাইঘাট উপজেলা যৌথ পরিবহন সংগ্রাম পরিষদ অনির্দিষ্টকালের জন্য উপজেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিবে বলে। এছাড়াও থানা থেকে হত্যা মামলার তদন্ত ভার পরিবর্তন করা হলে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে কঠোর কর্মসূচীর ডাক দেয়া হবে।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সিএনজি চালক আলমগীর হোসেনের হত্যাকারী সাদিক ও তার ভাই কয়েছ এর নেতৃত্বে দীর্ঘদিন থেকে গাছবাড়ীসহ কানাইঘাটের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও অপরাধ চক্র গড়ে তুলে রাস্তা-ঘাটে পরিবহন থেকে মালামাল লুটপাট, লোকজনদের তুলে নিয়ে মারধর করে মুক্তিপণ আদায়, মহিলাদের অশ্লীল ভিডিও ধারণ করে মোটা অংকের টাকা আদায়, লোকজনকে তুলে নিয়ে মারধর করে টাকার বিনিময়ে ছেড়ে দেয়া সহ পুলিশের উপর হামলা এবং গাছবাড়ী এলাকায় জনমনে ভীতির সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এমনকি মদ, ইয়াবা নেশাজাত দ্রব্য বিক্রি সহ পূর্বে আরো কয়েকজন লোকদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার মতো ঘটনার সাথে জড়িত থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না নেয়ায় তারা বেপরোয়া হয়ে উঠে। সর্বশেষ এই চক্রটি সিএনজি চালক আলমগীর হোসেনকে নির্মম ভাবে হত্যা করার মতো সাহস পেয়েছে।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন, উপজেলা যৌথ পরিবহন সংগ্রাম পরিষদের আহ্বায়ক শ্রমিকনেতা হাজী আতাউর রহমান, গাছবাড়ী উপ-পরিষদ ৭০৭ এর সাবেক সভাপতি জামাল আহমদ, শ্রমিকনেতা খসরুজ্জামান, কয়ছর আহমদ, আনোয়ার হোসেন, আফতাব উদ্দিন, জয়নাল আবেদীন, আলমাছ উদ্দিন, সালেহ আহম, বদরুল ইসলাম, নাজিম উদ্দিন সহ অর্ধশতাধিক শ্রমিক নেতৃবৃন্দ।

           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Manual1 Ad Code
Manual2 Ad Code