- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» কানাইঘাট গাছবাড়ীতে জিডিএ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সচিব এহছানে এলাহী
প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২৪ | শুক্রবার
চেম্বার ডেস্ক: তৃণমূল মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাছবাড়ী ডেভেলাপমেন্ট এসোসিয়েশন(জিডিএ) ইউকে,এর অর্থায়নে সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে ৫০ শয্যা বিশিষ্ট জিডিএ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাছবাড়ী এলাকায় এ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব(পিআরএল) মো: এহছানে এলাহী।
সংগঠনের সভাপতি আবুল ফাতেহ-এর সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাবেক সহ সাধারণ সম্পাদক হাফিজ জয়নুল আবেদীন চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ পাটোয়ারি ও সহ সাধারণ সম্পাদক শামিম আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: এহছানে এলাহী বলেন, মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নতি করেছে। খুব শিগগিরই এমন সময় আসবে চিকিৎসার জন্য কাউকে দেশের বাইরে যেতে হবেনা।
তিনি বলেন, আমরা এখন আর পিছিয়ে নেই, ১০০ বছরে যে উন্নয়ন হয়নি বিগত ১০ বছরে সে উন্নয়ন হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি, কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবেনা।
তিনি গাছবাড়ী ডেভেলাপমেন্ট এসোসিয়েশন এর অর্থায়নে হসপিটাল নির্মাণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এজন্য সংগঠনের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর ও সংগঠনের উপদেষ্টা বশিরুল ইসলাম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডাক্তার শিব্বির আহমদ শিবলী, গাছবাড়ী আইডিয়্যাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাব্বির আহমদ,
সংগঠনের সাবেক সভাপতি মুজিবুর রহমান, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন,সংগঠনের সহ সভাপতি নোমান আহমদ পাটোয়ারি,আব্দুর রহমান বুলবুল,ছালিক আহমদ, সংগঠনের সম্মানিত সদস্য মৌলানা দেলোয়ার হোসেন,৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর, ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, ৯ নং দক্ষিণ রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি সাদেক আহমদ,ট্রাস্টি মেম্বার আব্দুর রকিব,সহ সাংগঠনিক সম্পাদক আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ড.ইব্রাহীম আলী, তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরিফ আহমদ, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুছ ছালাম, ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুছ ছাত্তার, গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক শফিকুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি ব্যাংকার বদরুল ইসলাম, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন, রুপালি ব্যাংকের ম্যানেজার ফখরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গাছবাড়ী ডেভেলাপমেন্ট এসোসিয়েশন(জিডিএ) এর অর্থায়নে ২৯ ডিসিমেল জায়গার উপর ৫তলা বিশিষ্ট হাসপাতাল নির্মানের কাজ শুরু হয়েছে, চলতি বছরের মধ্যেই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হবে।
পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচালনা করেন ঐতিহ্যবাহী গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির তাহির।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার

