সর্বশেষ

» এম সি কলেজের এইচএসসি’৯৪ ব্যাচের মিলনমেলা ৩ ফেব্রুয়ারী

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২৪ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: সিলেট এম সি কলেজের এইচএসসি’৯৪ ব্যাচের মিলনমেলা আগামী ৩ ফেব্রুয়ারী সিলেট ক্লাব লিমিটেডের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এ লক্ষ্যে গতকাল সোমবার (২৯ জানুয়ারী) আহবায়ক কমিটির এক সভা নগরীর মীরবক্সটুলায় অনুষ্ঠিত হয়।

ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. খালেদুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফয়জুর রহমান,বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার,ডিস্ট্রিবিউটার এন্ড পেট্রোল পাম্প ওউনারস এসোসিয়েশন সিলেটের ভাইস প্রেসিডেন্ট খান মুহাম্মদ ফরিদ বাবর,সাউথ ইস্ট ব্যাংক চৌহাট্রা শাখার ম্যানেজার শুয়েবুর রহমান,এম সি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক কামারুজ্জামান আলমগীর,সিলেট জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শুয়েব,সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল,বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান সুজন,যুক্তরাজ্য প্রবাসী কবিরুল হাসান শাহান প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930