- তুলে এনে হত্যা করা হয় ৩ সন্তানের জননীকে || কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
- অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, নেতৃত্বে ইসমাইল-সাব্বির
- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
- গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
» সিলেট-৫ আসন :অভিযোগ দিয়ে প্রত্যাহার করলেন মাসুক উদ্দিন আহমদ
প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২৪ | বুধবার
চেম্বার ডেস্ক: সিলেট-৫ আসনের ভোটের মাঠের রঙ ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। পরশু সিইসি বরাবর এক অভিযোগে দেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মাসুক উদ্দিন। তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোরও হুমকী দেন ওই অভিযোগ পত্রে। অত:পর গতকাল তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে একটি অভিযোগ পত্র দেন সিলেট-৫ আসনের নৌকার প্রার্থী ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ। তিনি নির্বাচনকে প্রভাবিত করে এক প্রার্থীকে জিতিয়ে নেয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়া না হলে নির্বাচন থেকে সরে যাওয়ারও হুমকি দেন ।
লিখিত অভিযোগে মাসুক উদ্দিন বলেন, আমার দু’টি উপজেলার নেতাকর্মী ও ভোটারদের হুমকি-ধমকি দিয়ে আতংক সৃষ্টি করে একজন বিশেষ প্রার্থীকে পাশ করানোর উদ্দেশ্যে নীল নকশা হচ্ছে। নির্বাচনী প্রচারণা জমে উঠার পর লক্ষ্য করলাম কেতলি মার্কার প্রতিনিধিকে গায়েবি ভোটে পাশ করানোর উদ্দেশ্যে এ পর্যন্ত দু’টি উপজেলার জনপ্রতিনিধি, সংখ্যালঘু নেতা, দলীয় নেতাকর্মীসহ অন্তত ১০০ জনকে বিভিন্নভাবে ডেকে নেয়া হয় একটি বিশেষ জায়গায় ।
সেখানে নিয়ে বলা হয়, ‘সরকারের উপরের মহলের নির্দেশ, কেতলি প্রতীকে ভোট দিতে হবে এবং কেটলির পক্ষে কাজ করতে হবে নতুবা রক্ষা নেই। এর পর থেকে ভয়ে আমার শত শত সংখ্যালঘু ভোটার এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। সর্বশেষ গত ১ জানুয়ারির ১৩জন সংখ্যালঘু নেতাকে আসামীর মত ব্যবহার করে বলেন, ‘উপরের গ্রীণ সিগনাল কেটলির পক্ষে’।
লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২৫ ডিসেম্বর তারিখে কানাইঘাট উপজেলার আওয়ামী লীগ নেতা সিলেট জজকোর্টের এপিপি এডভোকেট আব্দুস ছাত্তারকে ফোন করে যোগাযোগ করে একইভাবে হুমকি ধমকি দেয়া হয়। আমি আমার সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করে জানতে পারি কথিত গ্রীণ সিগনালটি সঠিক নয়। নৌকার পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ ভয়ে স্থানীয় নেতারা নিষ্ক্রিয় হলেও ভোটাররা আমার পক্ষে রয়েছে। সঠিক নিরপেক্ষ নির্বাচন হলে প্রকৃত ফলাফল আলোর মূখ দেখলে নৌকা ডুবানোর সাধ্য কারো নেই।এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্থে জরুরী প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন বলে জানান।
তবে মাসুক উদ্দিনের এতসব অভিযোগ প্রসঙ্গে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেন তাঁর ভাই ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ। তিনি জানান, তারা লিখিত আবেদনটি প্রত্যাহার করেছেন। নির্বাচনের অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশ রয়েছে দাবি করে তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে কেন্দ্রে যেতে পারেন সেজন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। আসাদ উদ্দিন আহমদ দাবী করেন, একটি কুচক্রী মহল নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। তারা সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক উদ্দিন আহমদের কাছ থেকে কৌশলে একটি আবেদনে স্বাক্ষর নিয়ে নেয়। ওই আবেদনে একটি সংস্থার বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়। নির্বাচনী ব্যস্ততার সুযোগে কুচক্রী মহল এই কাজটি করেছে। যখনই বিষয়টি মাসুক উদ্দিন বুঝতে পেরেছেন তখন তিনি সাথে সাথে জেলা রিটার্নিং কর্মকর্তাকে ফোন করে মৌখিকভাবে আবেদনটি প্রত্যাহার করেন।
সর্বশেষ খবর
- তুলে এনে হত্যা করা হয় ৩ সন্তানের জননীকে || কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
- অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, নেতৃত্বে ইসমাইল-সাব্বির
- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- তুলে এনে হত্যা করা হয় ৩ সন্তানের জননীকে || কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, নেতৃত্বে ইসমাইল-সাব্বির
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি

