- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
- গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
» সিলেট এমসি কলেজের ধর্ষকদের শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২০ | সোমবার
চেম্বার ডেস্ক:: সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি ভোগ করতেই হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, সিলেটের এমসি কলেজের ধর্ষণ একটি বর্বরোচিত ঘটনা। এ ঘটনা যারাই করে থাকুক, তাদের শাস্তি ভোগ করতেই হবে। যাদের নামে এজাহার হয়েছে, তাদের ছয়জনের মধ্যে চারজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি দুজনকে অল্প সময়ের মধ্যে ধরে ফেলতে পারব বলে আমরা বিশ্বাস করি।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত বঙ্গবন্ধুর কন্যা ‘শেখ হাসিনার শুভ জন্মদিন’ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগেই বলেছি– আমরা কাউকে ছাড় দিই না। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা প্রয়োজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে আমরা সেটিই করব।
তিনি বলেন, পৃথিবীতে অন্যান্য দেশের মতো বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা দেখতে চাই। সে ক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই ভরসা। ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে না এলে কারও পক্ষে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। তিনি এসেছেন বলেই আজ দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিতি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, সাবেক সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুসহ কৃষক লীগের নেতাকর্মীরা।
সর্বশেষ খবর
- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
- গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

