সর্বশেষ

» কোম্পানীগঞ্জে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২০ | সোমবার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে ২১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক জামাল মিয়া উপজেলার পাড়ুয়া বদিকুনা এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।

 

সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় উপজেলার পাড়ুয়া বদিকুনা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগেই দুটি মাদক মামলা রয়েছে।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, ‘পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা অভিযান চালিয়ে তাকে আটক করেছি। তার বিরুদ্ধে আগেই দুটি মামলা রয়েছে। সবশেষ আটকের ঘটনায় থানার এসআই ইয়াকুব আলী বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছেন।’

 

কোম্পানীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031