- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» ১০ম ধাপের অবরোধের ১ম দিনে সিলেট মহানগর জামায়াতের মিছিল
প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৩ | বুধবার
চেম্বার ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, বাকশালী সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্মুলের পথ বেছে নিয়েচে। জনদাবীকে উপেক্ষা করে সরকার আবারো ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোট নয় বরং ক্ষমতাসীনদের বিজয়ী করার মিশন বাস্তবায়ন করছে। দেশে নির্বাচনের কোন পরিবেশ না থাকলেও সরকার আবারো একতরফা ভোটের দিকে হাটঁছে। এদেশে ২০১৪ ও ১৮ সালের স্টাইলের আর কোন পাতানো নির্বাচন জাতি মেনে নিবেনা। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ছাড়া দেশে নির্বাচনের নামে কোন তামাশা জাতি বরদাশত করবেনা।
বুধবার দুপুরে জামায়াত আহুত ১০ম ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধের ১ম দিন অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। সোমবার দুপুরে নগরীর মেডিকেল রোড এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, শফিকুল আলম মফিক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদ প্রমূখ।
নেতৃবৃন্দ- জামায়াত আহুত ১০ম ধাপের ৪৮ ঘন্টা অবরোধের ১ম দিন অবরোধ সফলের মাধ্যমে দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে জামায়াত আহুত বৃহস্পতিবারের অবরোধ সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকার নির্বাচন কমিশনকে বলির পাঠা বানিয়েছে। নির্বাচনে প্রার্থী খুঁেজ না পাওয়ায় নিজ দলের প্রার্থীকে ডামি প্রার্থী বানিয়ে সরকার অংশগ্রহনমূলক নির্বাচনের নামে জাতিকে বোকা বানাতে চায়। গণবিরোধী তফসিলের প্রহসনের একতরফা নির্বাচন দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিলেও সেদিকে সরকার ও নির্বাচন কমিশনের কোন দৃষ্টি নেই। দেশের গণতন্ত্রকামী মানুষ, আন্তর্জাতিক মহল এবং গণতান্ত্রিক বিশ^ গণতন্ত্রবিনাশী একতরফা ভোটের কথিত তফসিলকে প্রত্যাখ্যান করেছে। একতরফা নির্বাচনকে ঘিরে দেশে উদ্ভুত পরিস্থিতির দায়ভার সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশনকে নিতে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ও আমীরে জামায়াতসহ নেতৃবৃন্দের মুক্তি ছাড়া দেশে কোন পাতানো ভোটে গণতন্ত্রকামী মানুষ অংশগ্রহণ করবেনা।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

