- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
» সিসিকের সাথে জাইকা’র বন্যা মোকাবেলা ও নগরীর ড্রেনেজ ব্যবস্থা বিষয়ক মতবিনিময়
প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০২৩ | শনিবার
চেম্বার ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাথে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ( জাইকা) ও ইউএনডিপি প্রতিনিধি দলের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সিসিক সভাকক্ষে পৃথক এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুপুর সাড়ে বারোটায় সিলেট সিটি কর্পোরেশনের সাথে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ( জাইকা)’র বন্যা মোকাবেলা ও নগরীর ড্রেনেজ ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেটের বন্যা মোকাবেলা ও নগরীর পানি নিষ্কাশনের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এসময় সিলেটের বন্যা মোকাবেলা ও নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে জাইকা কাজ করতে আগ্রহ প্রকাশ করে। সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী তাদের আগ্রহকে স্বাগত জানিয়ে জাইকার সাথে কাজ করতে সিসিক সম্মত বলে জানান।
সভায় উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইসিগুচি টমমডি, রিপোটার অসি,ক্যামেরাম্যান থমাওশী, স্থানীয় কাউন্সিলর একেএম মঈনউদ্দিন, জাইকার প্রোগ্রামার আনিসুজ্জামান চৌধুরী।
এর আগে জাইকা প্রতিনিধি দল সিলেট সিটি কর্পোরেশনে আসলে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ও সিলেটের ঐতিহ্যবাহী চা উপহার দেন।
এদিকে, শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিসিক সভাকক্ষে মতবিনিময় করেন ইউএনডিপি’র একটি প্রতিনিধি দল। সিলেটে ভূমিকম্প মোকাবেলা ও পরবর্তী করণীয় বিষয়ে মতবিনিময় সভায় সিলেট নগরীতে বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণসহ ভূমিকম্প প্রতিরোধে প্রয়োজনীয় বিধি-নিষেধ কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করা হয়। এছাড়া ভূমিকম্পপূর্ব প্রস্তুতি পরবর্তী করণীয় নিয়েও আলোচনা করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব আতিকুল হক, ইউএনডিপির সাবেক জয়েন্ট সেক্রেটারী অবেন্দু শেখর রায়, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, সকল তত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীবৃন্দ।
অপরদিকে, চায়না ও বাংলাদেশ সরকারের সহযোগীতায় সিলেটের ৮৫ জন পরিচ্ছন্নতা কর্মীকে বিভিন্ন পরিচ্ছন্নতা সরঞ্জাম তুলে দেয়া হয়েছে। শনিবার সকালে এসব পরিচ্ছন্নতা সরঞ্জাম তুলে দেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। পর্যায়ক্রমে আরও পরিচ্ছন্নতা কর্মীকে বিভিন্ন পরিচ্ছন্নতা সরঞ্জাম দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর