সর্বশেষ

» কানাইঘাটে সাংবাদিক বদরুল আলমকে প্রাণনাশের হুমিক, থানায় জিডি

প্রকাশিত: ০২. অক্টোবর. ২০১৭ | সোমবার

Manual4 Ad Code

চেম্বার প্রতিবেদক: রাস্তার অনিয়ম-দুর্ণীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে কানাইঘাটে সাংবাদিক বদরুল আলমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বদরুল আলম কানাইঘাট প্রেসক্লাবের সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বারটুয়েন্টিফোরডটকম এর কানাইঘাট প্রতিনিধি।

Manual8 Ad Code

সাংবাদিক বদরুল আলম বলেন, গত ৩০ সেপ্টেম্বর আমি কানাইঘাটের একটি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির চিত্র তুলে ধরে আমার পোর্টালে সংবাদ করি। উক্ত সংবাদে স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদ আহমদ ও ঠিকাদার মুহিবুর রহমানের দুর্ণীতির সংশ্লিষ্টতা তুল ধরায় তারা আমার উপর ক্ষেপে যান ও গতকাল রবিবার সকালে আমার মুঠোফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেন ওই ব্যক্তি। এরপর তিনি ওই মুঠোফোন নম্বরসহ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন।

Manual2 Ad Code

জিডির বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Manual1 Ad Code
Manual2 Ad Code