সর্বশেষ

» আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীদের তালিকা শনিবার জানা যাবে : কাদের

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কারা হবেন তা আগামী শনিবার (২৫ নভেম্বর) জানা যাবে। আজ বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আজকে আমাদের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে রাজনীতির বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমানের সংসদ সদস্য কতজন বাদ পড়ছেন এই মুহূর্তে আমি বলতে পারছি না।

তবে বাদ পড়েছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত তালিকা প্রকাশ করব না, একসঙ্গে আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষণা করব।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31