সর্বশেষ

» রোব ও সোমবার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে এবং একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিনব্যাপী হরতালের মধ্যেই দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘জনগণকে সাথে নিয়ে একতরফা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছি আমরা। আগামী রোব ও সোমবার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করব আমরা।’

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31