- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
» কুশিয়ারা নদী থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ীর দাফন সম্পন্ন,থানায় মামলা
প্রকাশিত: ১২. আগস্ট. ২০১৭ | শনিবার
গোলাপগঞ্জ সংবাদদাতাঃ কুশিয়ারা নদী থেকে উদ্ধার হওয়া গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর বাজারের ব্যবসায়ী মোঃ আব্দুল আলিমের দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০ টায় বুধবাড়ীবাজার ইউনিয়নের লামা চন্দরপুর জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে আজ দুপুরে পিতা হত্যার বিচার চেয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত মোঃ আব্দুল আলিমের ছেলে শাহীন আহমেদ। তবে,পুলিশ এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি।
মামলার বাদী ও নিহত ব্যবসায়ীর ছেলে শাহীন আহমদ জানান,তার বাবাকে পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয়েছে। তাই তিনি সন্দেহভাজন হত্যাকারীদের নাম উল্লেখ করে মামলা করতে চেয়েছিলেন। কিন্তুু পুলিশের বাধার কারণে কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত ৭/৮ জনের নামে মামলা করতে বাধ্য হয়েছি। আমি আশাবাদী,পুলিশ সঠিকভাবে তদন্ত করে আমার বাবার খুনীদের আইনের আওতায় নিয়ে আসবে।
এ বিষয়ে জানতে চাইলে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,মোঃ আব্দুল আলীমের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ মামলা গ্রহণ করেছে এবং তদন্ত চালাচ্ছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য,১০ আগস্ট রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন চন্দরপুর বাজারের ব্যবসায়ী আব্দুল আলীম। গতকাল আছিরগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করে। ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে গত রাতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সর্বশেষ খবর
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর