- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
» সিলেটে জামায়াত-শিবিরের মিছিলে ছাত্রলীগের হামলা: আহত ৮
প্রকাশিত: ১৭. মার্চ. ২০১৮ | শনিবার
চেম্বার প্রতিবেদক: দেশব্যাপী জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে শুক্রবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারে জামায়াত-শিবিরের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে জামায়াত-শিবিরের অন্তত ৮জন নেতাকর্মী আহত হয়েছেন।
এ সময় যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা বন্দরবাজার কুদরত উল্লাহ মার্কেটে অবস্থিত জামায়াতের কার্যালয় ভাঙচুর করে।
মিছিল থেকে দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবী শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান ও বাংলার প্রভাষক আবুল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের ওপর পুলিশের হামলা, এবং গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দেয় জামায়াত-শিবির।
শুক্রবার নগরীর বন্দরবাজার থেকে মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে কয়েকশ’ জামায়াত-শিবির কর্মী বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণের সময় সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগ নেতারা লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এ সময় এমসি কলেজ শাখা শিবিরের সাধারণ সম্পাদক মো. মনির, শিবির কর্মী হেলাল আহমদ চৌধুরী, জামাত কর্মী ফয়েজ আহমদসহ জামায়াত-শিবিরের অন্তত ৭ থেকে ৮জন কর্মী আহত হন।
জামায়াত-শিবির কর্মীরা এ সময় প্রতিরোধে চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে গেলে যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা জামায়াতের কার্যালয় ভাঙচুর করে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত-শিবিরের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা হামলা চালিয়ে কয়েকজনকে বেধড়ক পিটিয়ে আহত করেছে।
এ সময় তারা জামায়াত কার্যালয় ভাঙচুর ও লুটপাট করে। এখন পুলিশের সহায়তায় বিভিন্ন স্থানে জামায়াত-শিবির কর্মীদের আটকের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে, জামায়াত শিবিরেরর আহত নেতাকর্মীদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর