- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
» কানাইঘাটে সাংবাদিকদের সাথে এএসপি অলক কান্তি শর্মার মতবিনিময়
প্রকাশিত: ৩১. জুলাই. ২০২৩ | সোমবার
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট সার্কেলের নবাগত এএসপি অলক কান্তি শর্মা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (৩১ জুলাই) রাত ৮টায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এএসপি অলক কান্তি শর্মা বলেন, পুলিশ সাংবাদিক একে অন্যের পরিপূরক। আইন শৃঙ্খলার উন্নয়ন, অপরাধ মূলক কর্মকান্ড দমন, মাদক ও চোরাচালান নির্মূলসহ শান্তি-সম্প্রীতি রক্ষার্থে পুলিশকে সব-সময় তথ্য দিয়ে সাংবাদিকরা সহযোগিতা করে থাকেন।
কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, মাদক নির্মূল এবং পুলিশি সেবা জনসাধারনের দোরগোড়ায় পৌঁছে দিতে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের সভাপতিত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- থানার ওসি (তদন্ত) উজায়ের আলমাহমুদ আদনান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুন নুর, শাহিন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাও. আসাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকী, তথ্য, প্রযুক্তি ও পাঠাগার বিষয়ক সম্পাদক জয়নাল আজাদ, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আলা উদ্দিন।
মতবিনিময় কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত এএসপি অলক কান্তি শর্মাকে কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, স্থানীয় সাংবাদিকরা সব-সময় পুলিশের ভালো কাজগুলো গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ দমনে সর্বাত্মক ভাবে সহযোগিতা করে আসছে। চোরাচালান দমন এবং মাদক বিরোধী অভিযান জোরদার এবং পুলিশের সেবা কোন ধরনের হয়রানী ছাড়াই প্রদানে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ প্রশাসনকে আহ্বান জানান।
মতবিনিময় সভায় এএসপি অলক কান্তি শর্মা ও থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।
সর্বশেষ খবর
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর