- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» সুনামগঞ্জে স্কুল ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার
প্রকাশিত: ২৩. জুলাই. ২০২৩ | রবিবার
দিরাই ( সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্যবর্তী এলাকার থেকে রাজনা (১৫) নামের স্কুল ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শান্তিগঞ্জ উপজেলার সুরমা স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী ও পাথারিয়া গ্রামের ইসরাঈল আলীর মেয়ে। শনিবার রাত দশটায় দিরাই মদনপুর সড়কের শরীফপুর তালুকদার বাড়ী সংলগ্ন এলাকায় থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, রাজনা বেগম (১৬) শুক্রবার রাতে খাবার শেষে তার পিতা-মাতা ও পরিবারের লোকজনদের সাথে শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। শনিবার (২২ জুলাই) ভোরে সবাই ঘুম থেকে জেগে দেখে রাজনা বেগম ঘরে নেই। এরপর তার পরিবারের লোকজন বসত ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রাজ্জাকের মাধ্যমে শান্তিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। দিনভর অনেক খোঁজাখুজির পর শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় শান্তিগঞ্জ ও দিরাই থানার মাঝামাঝি শরীফপুর তালুকদার বাড়ি সংলগ্ন দিরাই মদনপুর সড়কের পাশে বস্তায় মোড়ানো একটি মরদেহ দেখতে পায় লোকজন। পরে রাজনার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।খবর পেয়ে দিরাই ও শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। একপর্যায়ে সুনামগঞ্জ পুলিশের উর্ধতন কর্মকর্তার উপস্থিতিতে শান্তিগঞ্জ থানা পুলিশ রাজনা বেগমের মরদেহটি সুরতহাল প্রতিবেদন করে থানায় নিয়ে যায়। স্কুল ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, খবর পেয়ে দিরাই ও শান্তিগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
দিরাই থানার ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, শান্তিগঞ্জের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে আমরা সহযোগিতা করেছি।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার

