সর্বশেষ

» কানাইঘাটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১৫. মে. ২০২১ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকার দিকে উপজেলার রাজাগঞ্জস্থ বুরহান উদ্দিন বাজারের এবি কমিউনিটি সেন্টারের সামনে এ সংঘর্ষ হয়। স্থানীয় যুবলীগ নেতা সোহেল আহমদ চৌধুরী ও ছাত্রলীগ নেতা এমাদুর রহমান গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুরহান উদ্দিন বাজারে ছাত্রলীগ-যুবলীগের যৌথ উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকাল থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিলাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা মুনতাসিরে সঞ্চালনায় অনুষ্ঠানের এক পর্যায়ে যুবলীগ নেতা সুহেল চৌধুরী তার বক্তব্যে অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তুলেন ছাত্রলীগ নেতা এমাদ গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ছাত্রলীগ নেতা এমাদ যুবলীগ নেতা সোহেলের বক্তব্যের প্রতিবাদ জানান। সোহেলের নেতাকর্মীরা তখন চাঁদাবাজ -চাঁদাবাজ বলে শ্লোগান দিতে থাকেন।এ সময় দু পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু পক্ষই কমিউনিটি সেন্টারের বাইরে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন ও ফাঁকা গুলি ছুড়ে দুপক্ষকে সরিয়ে দেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ইফজাল নামে এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হন। তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডাক্তার নুরুল হুদা নাঈম জানান, অতিরিক্ত রক্তকরণের ফলে ইফজালের মৃত্যু হয়েছে।
আহত অপর কয়েকজনকে উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত ইফজাল ঝিংগাবাড়ী ইউপির বাঁশবাড়ী গ্রামের সরফ উদ্দিনের পুত্র ও কানাইঘাট কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে।
ইফজাল খুনের ঘটনায় তার পিতা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031