সর্বশেষ

» বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের দোয়া মাহফিল

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৩ | রবিবার

চেম্বার ডেস্ক:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল গত ১৭ মার্চ শুক্রবার বাদ আছর নগরীর দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্ট জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হেলাল বকস, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এম এন ইসলাম, সিলেট মহানগর মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক সালেহ আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, আদনান খান হেলাল, হাজী জাহাঙ্গীর মিয়া, আব্দুল খালিক তেরু, রাকিব রানা, আনোয়ারুজ্জামান, মুহিব তালুকদার, ফাহাদ আহমদ, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, জেলা তাতী লীগের যুগ্ম সম্পাদক বিলাল আহমেদ রাজু, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান জুনেল, মাহিন আহমেদ, হেলাল আহমেদ প্রমুখ।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের শহীদের রূহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031