- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
» জকিগঞ্জে অর্থের বিনিময়ে নিরপরাধ ব্যক্তিদের নামে চার্জশিট দেয়ার অভিযোগ
প্রকাশিত: ১৪. মার্চ. ২০২৩ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার দেওয়ানের চক (খলাদাফনিয়া) গ্রামের আব্দুল বারীর ছেলে মো. ফয়েজ উদ্দিন দীর্ঘদিন ধরে ওমানে রয়েছেন। প্রবাসে থাকা সত্ত্বেও তাকে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। বিশেষ মহলের প্ররোচনায় পুলিশ ফয়েজ উদ্দিনের ভাই মাদ্রাসাশিক্ষক রইছ উদ্দিনকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করেছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সিলেট অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রইছ উদ্দিন।
শারীরিক প্রতিবন্ধী মাদ্রাসাশিক্ষক রইছ উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, ২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার খবর ছড়িয়ে পড়লে জকিগঞ্জের কালিগঞ্জবাজারে বিক্ষোভ মিছিল হয়। এসময় যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪৫০/৫০০ আসামী রেখে বিশেষ ক্ষমতা আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
বিয়ানীবাজারের মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক রইছ উদ্দিন বলেন, ওই ঘটনার প্রায় দুই মাস আগে থেকে বৈধভাবে ওমানে অবস্থান করছেন ফয়েজ উদ্দিন। কিন্তু একটি মহল পুলিশের কিছু কর্মকর্তার যোগসাজসে তাকে ওই মামলায় জড়িয়েছে। চার্জশিটে আমার ভাইকে ১৫৬ নং আসামি হিসেবে রাখা হয়েছে।
রইছ উদ্দিন বলেন, অন্যের সাহায্য ছাড়া যেখানে আমি চলাফেরা করতে পারি না, সেখানে আমাকেও ওই বিশেষ মহলের প্ররোচনায় চার্জশিটে ১০৩ নং আসামী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের প্রতিবেশী হেলাল আহমদের নেতৃত্বে ওই মহলের প্ররোচনায় আমাদের দুই ভাইকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া আরও অনেক নিরপরাধ ব্যক্তির নামও চার্জশিটভুক্ত করা হয়েছে। আমরা যে ঘটনার সাথে সম্পৃক্ত নই তা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলেই স্পষ্ট হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে রইছ উদ্দিন আরও বলেন, নিরীহ লোকদের মামলায় জড়ানোর প্রতিবাদে এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হলে পুলিশ ভয়ভীতি দেখিয়ে তা পন্ড করে দেয়।
নিরপরাধ লোকদের মামলায় অন্তর্ভুক্ত করতে বিরাট অঙ্কের অর্থবাণিজ্যও হয়েছে উল্লেখ করে রইছ উদ্দিন বলেন, মামলা থেকে আমরা দুই ভাইসহ নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতি প্রদানের দাবি জানাচ্ছি। একই সাথে ওই কুচক্রী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।
সর্বশেষ খবর
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী