সর্বশেষ

» কানাইঘাটে যুব সমাজের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ০৫. মার্চ. ২০২৩ | রবিবার

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির মাছুখাল বাজার সংলগ্ন মাঠে শনিবার (৪ মার্চ) দিবা-রাত্রি ভলিবল টুর্নামেন্ট’২৩ এর খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। ভলিবল টুর্নামেন্টে সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার ১২টি ভলিবল টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় কানাইঘাট উপজেলার কামরুল ভলিবল একাদশকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ব্রাইট স্টার একাদশ ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণীগ্রাম ইউপি আওয়ামীলীগ সভাপতি মাস্টার সিরাজ উদ্দিন।
স্কুল শিক্ষক ও ক্রীড়ানুরাগী আব্দুল হামিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার লোকমান উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবি মো: জালাল উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, বাণীগ্রাম ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল কুদ্দুছ,৫ নং ওয়ার্ড সদস্য মাহবু্ব আহমদ,সাবেক ওয়ার্ড সদস্য মাহমুদ হোসেন, সালিশ ব্যক্তিত্ব তৈমুর রশিদ।
অনুষ্টানে বক্তারা বলেন, ভলিবল এক সময় অত্যন্ত জনপ্রিয় একটি খেলা ছিল। সময়ের পরিক্রমায় ভলিবল আজ অনেকটা হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া এ জনপ্রিয় খেলাকে এগিয়ে নিতে কানাইঘাটের কালার্স ভলিবল ক্লাব ও যুব সমাজ যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসার দাবীদার।
এ খেলা আবারও ছড়িয়ে পড়ুক দেশের আনাচে-কানাচে এ প্রত্যাশা সকলের।
অনুষ্টান শেষে চ্যাম্পিয়ন টিমকে নগদ ১০ হাজার ও রানার্স আপ টিমকে নগদ ৭ হাজার টাকা প্রদান করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031