- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
» ইফজাল হত্যা মামলা তদন্ত রিপোর্ট দাখিল: আসামী ১১
প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০২১ | রবিবার
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে বহুল আলোচিত ডাকাতদের হাতে নিহত ইফজালুর রহমান (৩৩) হত্যা মামলার তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে। মামলায় ১১ জন আসামীর নাম উল্লেখ করে রিপোর্ট দাখিল করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত রিপোর্ট আমলে নিয়েছেন। এদিকে তদন্ত রিপোর্টে আসামীদের নাম দেখে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২০১৮ সালের ১৮ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে কানাইঘাট উপজেলার ছোটদেশ আগফৌদ গ্রামের আব্দুল জলিলের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। ১০/ ১২ জনের সশস্ত্র ডাকাত দল আব্দুল জলিল ও তার পরিবারের লোকদের অস্ত্রের মূখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। কিন্তু আব্দুল জলিলের ছেলে ইফজালুর রহমান (৩৩) সাহস করে ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করলে ডাকাতরা তার উপর গুলী চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এদিকে ঘটনার পরদিন আব্দুল জলিল নিজে বাদী হয়ে ইফজাল হত্যা ও ডাকাতির ঘটনায় কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু থানা পুলিশ শুরু থেকেই মামলার তদন্ত নিয়ে গড়িমসি করলে বাদীপক্ষ আদালতের দ্বারস্থ হন। আদালত মামলার তদন্তভার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে প্রদান করেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই আজ রোববার ১১ জনের নাম উল্লেখ করে জেলা দায়রা জজ আদালতে অভিযোগ পত্র দাখিল করে। আদালত অভিযোগ পত্র আমলে নিয়ে পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন।
মামলায় উল্লেখিত আসামীরা হলেন- ১। কানাইঘাট উপজেলার গণিকান্দি গ্রামের মৃত আসকির আলীর পুত্র আব্দুস সাত্তার (৪০), ২। একই উপজেলার নারাইনপুর গ্রামের মৃত মোতাহির আলীর পুত্র আব্দুল মতিন (২২), ৩। একই উপজেলার নয়াগ্রামের আজির উদ্দিনের পুত্র আব্দুল মালিক (৩৩), ৪। নিজাম উদ্দিনের পুত্র বদরুল (১৮), ৫। শমসের আলীর পুত্র খয়রুল (২৫), ৬। শাহপরান থানার দাসপাড়ার আবুল কালামের পুত্র রশিদ আহমেদ (৪৩), ৭। ইসলামপুরের হেকিম আহমদের পুত্র কয়ছর (২৮) ৮। একই গ্রামের ইকবাল হোসেনের পুত্র জাহাঙ্গীর (৩৫), ৯। শাকিল আহমদের পুত্র আব্দুল মান্নান (২৫), ১০। আব্দুল হান্নানের পুত্র আব্দুল করিম (২৮) ১১। লামা ঝিংগাবাড়ী মিয়াগুল গ্রামের আবু মুসা ইসলামের পুত্র নাজমুল ইসলাম (২৭)।
এদিকে আদালতে পিবিআই এর তদন্ত রিপোর্ট দাখিলকে কেন্দ্র করে কানাইঘাট এলাকাজুড়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে নাজমুল সহ ২/৩ জন আসামীকে টাকার বিনিময়ে বিশেষ সুবিধা নিয়ে তদন্ত রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও মন্তব্য করেন স্থানীয় অনেকেই।
এ বিষয়ে নাজমুলের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার মা বলেন, ছাত্রলীগ নেতা খয়ের চৌধুরী ও হারুনের যোগসাজশে ষড়যন্ত্রমূলকভাবে এমন ন্যাক্কারজনক ঘৃণ্য ডাকাতি ও হত্যা মামলায় আমার ছেলেকে জড়ানো হয়েছে। তিনি অবিলম্বে এই রিপোর্ট থেকে তার নিরপরাধ ছেলের নাম প্রত্যাহারের জন্য আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানান।
সর্বশেষ খবর
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর