সর্বশেষ

» জনপ্রতিনিধি’দের নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন কানাইঘাটের মস্তাক আহমদ পলাশ

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০২২ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: 
সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)  দুপুরে তিনি ১২নং ওয়ার্ডের প্রায় সকল চেয়ারম্যানদের সাথে নিয়ে এ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির চেয়ারম্যান তমিজ উদ্দিন, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপির চেয়ারম্যান আবু তৈয়ব শামীম, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান লোকমান উদ্দিন, ঝিঙ্গাবাড়ি ইউপির চেয়ারম্যান আবু বক্কর, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান মাওলানা সামছুল ইসলাম ও কাজল শাহা ইউপির চেয়ারম্যান সহ বিপুল সংখ্যক মেম্বারগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট রেড-ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল সহ অনেকেই।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930