সর্বশেষ

» ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত,অাহত ১

প্রকাশিত: ০২. আগস্ট. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে শহীদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল যাত্রী গুরুতর আহত হয়েছেন।

 

রোববার (২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম সরকারখানার চাকুরীজীবী ও তাঁর গ্রামের বাড়ি চট্রগ্রাম বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর নামক স্থানে কুলাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

 

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031