- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» আলোচনায় না এলে বিএনপির কোনো দাবিই আমলে নেবে না ইসি: মো. আলমগীর
প্রকাশিত: ২১. আগস্ট. ২০২২ | রবিবার
চেম্বার ডেস্ক:: বিএনপিকে অবশ্যই আলোচনায় আসতে হবে। কারণ যিনি আলোচনায় আসলেন না, কথা বললেন না, তাদের বিষয় বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। যারা নির্বাচনে আসবেন আমরা তাদের বিষয় বিবেচনায় নিয়ে চিন্তা করব বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
তিনি বলেন, তবে বিএনপি যদি নির্বাচন কমিশনের (ইসি) ডাকে সাড়া দিয়ে কোনো প্রস্তাব দেয়, তাহলে অবশ্যই তাদের প্রস্তাব আমরা আমলে নেব। কারণ বিএনপি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল। সুতরাং তাদের প্রস্তাব আমলে না নেওয়ার সুযোগ নেই বলেও জানান এ কমিশনার।
আজ রোববার (২১ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
বিএনপি যদি আলোচনায় এসে বলে নির্বাচনে যাব, ইভিএম চাই না, তখন কী করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাহলে তাদের প্রস্তাব অবশ্যই আমলে নেব। কারণ তারা নিবন্ধিত রাজনৈতিক দল। আমলে না নেওয়ার তো সুযোগ নেই। যেহেতু সংলাপে আসেনি, আলোচনায় আসেনি, কাজেই তাদের কথা তো রেজ্যুলুশনভুক্ত করে আলোচনা করতে পারি না।’
মো. আলমগীর বলেন, ‘যারা বলছেন যে আমরা নির্বাচন করব না, নির্বাচনে আসব না এবং নির্বাচনে যাবও না, তারা কী বলছেন না বলছেন তা তো আলোচ্যসূচিতে রাখার সুযোগ নেই। আমাদের আলচ্যসূচিতে রাখতে হবে যারা আলোচনায় এসেছেন তাদেরগুলো।’
তিনি বলেন, ‘যতগুলো নিবন্ধিত দল আছে, আমরা চাইব সবাই আসুক। সবাই যদি আসে দ্যাট উইল বি ভেরি গ্রেটফুল। খুবই ভালো কাজ হবে। কিন্তু এখন কেউ যদি বলে আমরা নির্বাচনে যাব না, তাহলে নির্বাচন বন্ধ করার ক্ষমতা তো আমাদের দেওয়া হয়নি। এখন নির্বাচনে যারা আসবেন, কমিশনের দায়িত্ব হলো তাদের নিয়েই চিন্তা-ভাবনা করতে হবে। তারা কী বলছেন তাদের কথাই তো গুরুত্ব দিতে হবে। কেউ যদি বলেন, আমি নির্বাচনে যাব না, উনি কী চাইছেন নির্বাচনে সেটা তো গুরুত্বে আনার সুযোগ নেই।’
কোনো দল রাজি না হলে কি ইভিএম থেকে সরে যাবেন এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘সরে যাওয়ার তো বিষয় না। তখন আসন হয়তো কম-বেশি হতে পারে। ওনারা যদি বলেন- এতো করেন তখন আমরা যদি কনভিন্সড হই, যে কথায় যুক্তি আছে তাহলে সেটাই হবে। আর যদি দেখি যে যুক্তিযুক্ত না, তখন বলব আপনাদের যুক্তিটা তো গ্রহণযোগ্য হলো না।’
সাবেক এ সচিব বলেন, ‘আমাদের সংবিধান ক্ষমতা দিয়েছে নির্বাচন করার, নির্বাচন সুষ্ঠু করার, গ্রহণযোগ্য করার। যারা নির্বাচনে আসবেন না, তাদেরকে লোভ দেখিয়ে সন্তুষ্ট করে, অনুরোধ করে, পায়ে ধরে নির্বাচনে আনেন এটা কিন্তু সংবিধানের কোথাও বলা নেই। যেখানে সংবিধান আমাদের বলেনি, সেখানে আমরা কেন আনব। যদি থাকতো তাহলে করতাম। আমাদের দরজা তফসিল ঘোষণার আগ পর্যন্ত খোলা থাকবে। আমাদের দরজা দাওয়াতের সঙ্গে সম্পৃক্ত নয়, আমাদের দরজা তফসিল ঘোষণার আগ পর্যন্ত।’
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর