সর্বশেষ

» বঙ্গমাতা পদক পাওয়ায় জেবুন্নেছা হককে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের অভিনন্দন

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২২ এ ভূষিত হওয়ায় সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নেতৃবৃন্দ।

মঙ্গলবার ওক শুভেচ্ছা বার্তায় রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল ও সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল বলেন, সৈয়দা জেবুন্নেছা হক এর এই পদক প্রাপ্তি সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।

সিলেটের নারী আন্দোলনের অগ্রদূত, মুজিব আদর্শের একনিষ্ঠ কর্মীকে বঙ্গমাতা পদক প্রদান করায় আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, মো. মজির উদ্দিন, এ জেড রওশন জেবিন রুবা নুরুন্নেছা হেনাসহ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, রেড ক্রিসেন্ট মুজিব জাহান রক্তকেন্দ্র, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্টের সদস্যরাও সৈয়দা জেবুন্নেছা হককে আন্তরিক অভিনন্দন জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31