- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
» কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ করলেন ইউএনও
প্রকাশিত: ০৫. জুলাই. ২০২২ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সাড়ে ৪ শতাধিক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে।
আজ মঙ্গলবার কানাইঘাট সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মধ্যে সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী উহপারের ১০ হাজার টাকার অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।
দু’একদিনের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অনুদানের অর্থ বিতরণ করা হবে বলে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি জানান। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বন্যা থাকা অবস্থায় দ্রুত প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ পেয়ে অনেকে কেঁদে ফেলেন। তারা বলেন অনুদানের টাকা দিয়ে তারা দ্রুত বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করে পরিবারের সদস্যদের নিয়ে অন্তত সুখে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহেমদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কার্যালয়ের পরিদর্শক আব্দুল আউয়াল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তা প্রদান কালে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, প্রাথমিক ভাবে কানাইঘাট উপজেলার বন্যায় যাদের ঘর ভেঙ্গে অসহায় হয়ে পড়েছেন ও ক্ষতিগ্রস্ত সাড়ে ৪ শতাধিক পরিবারেদের মধ্যে ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ স্থানীয় সরকারি কর্মকর্তাদের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর উপহারের ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে। আজ আনুষ্ঠানিক ভাবে সদর ইউনিয়নে ৪৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের অনুদান পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার সব’কটি ইউনিয়নে ও পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহারের অনুদান পৌঁছে দেয়া হবে।
সর্বশেষ খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর