সর্বশেষ

» সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ি-ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর ৫কোটি টাকা দান

প্রকাশিত: ০৩. জুলাই. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: 
সিলেট জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ি-ঘর নির্মাণের জন্য ৫কোটি টাকা দান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাঁচ হাজার পরিবারের প্রত্যেকটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

রোববার(৭ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিলেটে ৫ কোটি টাকা অনুদানের চেক পাওয়া গেছে। অনুদানের টাকা পাঁচ হাজার পরিবারকে দেওয়া হবে। প্রতি পরিবার পাবে ১০ হাজার টাকা। আগামীকাল সোমবার থেকে শুরু হবে এই টাকা বিতরণ।

প্রসঙ্গত, এবারে ভয়াবহ বন্যায় সিলেট জেলায় প্রায় ৪১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫ লাখ পরিবারের ৩০ লাখ মানুষ ছিলেন পানিবন্দি।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930