সর্বশেষ

» আল্লাহু আকবর ধ্বনিতে দক্ষিণ সুরমা সরকারি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ১৩. জুন. ২০২২ | সোমবার


Manual7 Ad Code

চেম্বার ডেস্ক:: মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ে তাকবীর, আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হয়েছে দক্ষিণ সুরমা সরকারি কলেজের ক্যাম্পাস।

Manual1 Ad Code

রোববার (১৩ জুন) দুপুরে প্রতিবাদে কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা চন্ডিপুল পয়েন্ট প্রদক্ষিণ করেন। এসময় সিলেট-ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

মিছিলে ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘নূপুর শর্মার বিচার চাই’-সহ শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Manual5 Ad Code

শিক্ষাথীরা বলেন, আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী যে মন্তব্য করেছেন এটি অত্যন্ত গর্হিত কাজ। আমরা সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।। একইসঙ্গে তার বিচারের দাবি করছি। কোনো ধর্মের বিষয়ে এ ধরনের বাড়াবাড়ি কাম্য নয়।

Manual6 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Manual1 Ad Code
Manual8 Ad Code