- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» ‘লিভারকন-৬’ অংশগ্রহণ: ডা.স্বপ্নীলের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক ত্রিপুরায়
প্রকাশিত: ১৩. মে. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক::
হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আয়োজিত ‘লিভারকন-৬’ অংশগ্রহণ করতে ভারত যাবেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লিভার রোগ বিশেষজ্ঞ ন্যাস ভ্যাক ও স্টেম থেরাপি খ্যাত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক।
আগামী তিন দিন ১৩, ১৪ ও ১৫ মে ত্রিপুরার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে ‘লিভারকন-৬’ অনুষ্ঠিত হবে।
ডা. স্বপ্নীল লিভারকন-৬ এ ‘স্টেম সেল’ থেরাপির নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করবেন। তিনি স্টেম সেল থেরাপির নতুন পদ্ধতির সফল প্রয়োগ করে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছেন। লিভার ফেইলওর ও লিভার সিরোসিসের চিকিৎসায় স্টেম সেল থেরাপি ইতিমধ্যেই ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে চালু হয়েছে। লিভার ট্যান্সপ্লান্ট করতে বর্তমান সময়ে ব্যয় হয় প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা। সেখানে বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে ‘স্টেম সেল’ থেরাপির ব্যয় মাত্র দেড় লক্ষ টাকা৷
ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল জাপানে কর্মরত লিভার রোগ বিশেষজ্ঞ বিখ্যাত চিকিৎসক শেখ মো. ফজলে আকবরের সাথে যৌথ গবেষনায় হেপাটাইটিস বি রোগের চিকিৎসায় ন্যাস ভ্যাক নামের নতুন অষুধ আবিষ্কার করেছেন। এই অষুধ চিকিৎসা ক্ষেত্রে নতুন আশার সৃষ্টি করেছে। তার সাথে সম্মেলনে আরো যোগ দিবেন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফ্যাকাল্টি।
এছাড়া লিভারকন-এ আরো যোগ দিবেন ‘সম্প্রীতি বাংলাদেশ’ সংগঠনের শীর্ষ সংগঠকরা এবং একদল বাউল শিল্পী। তারা সম্মেলনের প্রথম দিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন।
লিভারকন এর শেষ দিন অনুষ্ঠিত হবে ‘পদ্মা-মেঘনা-গোমতী ইন্টারন্যাশনাল লিভার কনফারেন্স। এটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিশেষজ্ঞ লিভার চিকিৎসকদের যৌথ সংগঠন। যার প্রধান উদ্দেশ্যে চিকিৎসক মধ্যে তথ্য আদান প্রদান ও সম্পর্ক উন্নয়ন ঘটানো।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: ফখরুল ইসলাম
- কানাইঘাটে মোটর-সাইকেল দুর্ঘটনাকে মারামারির নাটক সাজিয়ে মামলা দিয়ে হয়রানির অভিযোগ
- শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
- ওসমানী মেডিকেল কর্মচারী কল্যাণ সমিতির সদস্য বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
- সিলেট সাহিত্য কেন্দ্রর চতুর্থ মাসিক সাহিত্যসভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন

