সর্বশেষ

» সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সিলেটের পথে

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক :রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাযা শেষে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ নিয়ে ফ্রিজিংভ্যান সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়।

সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

 

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সোয়া একটার দিকে তার মরদেহ নেওয়া হয় ঢাবি কেন্দ্রীয় মসজিদে।

সেখানে বাদ যোহর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ সড়ক পথে সিলেট নেওয়া হচ্ছে।

রোববার (১ মে) সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930