- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী এমএ মান্নান লাইফ সাপোর্টে
প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০২২ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র অধ্যাপক এমএ মান্নান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গুরুতর অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।
৭২ বছর বয়সি বিএনপির এ নেতা দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত।
গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকা সময়ে ২০১৫ সালে বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। বিভিন্ন মামলায় তিন বছর জেল খাটেন তিনি। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।
পরিবার ও দলের পক্ষ থেকে এমএ মান্নানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে গত জানুয়ারির মাঝামাঝি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছিলেন। ওই সময় অধ্যাপক মান্নানের ছেলে মনজুরুল করিম রনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, তার বাবার মস্তিষ্কে পানি জমে থাকায় এটি কোনো কাজ করছে না। ডায়াবেটিসের অবস্থাও ভালো না থাকায় অপারেশন করতে দেরি হচ্ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এলেই অপারেশন করা হবে।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মান্নান। খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় প্রথমে ধর্ম প্রতিমন্ত্রী ও পরে বিজ্ঞান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে গাজীপুরের প্রথম সিটি মেয়র নির্বাচিত হন মান্নান।
অধ্যাপক এমএম মান্নান বিএনপির ভাইস চেয়ারম্যান। এর আগে তিনি দলটির চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়

