- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন
প্রকাশিত: ১৭. মার্চ. ২০২২ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধি :
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কানাইঘাটে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় প্রশাসন চত্তরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অপন করা হয়। এর পর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরন বাদ জোহর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধু সহ তাহার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ, দোয়া মাহফলি, সিন্নি বিতরন অনুষ্ঠিত হয়। রাত ৮টায় বর্ণিল আতশবাজির আয়োজনের পাশাপাশি বিভিন্ন দপ্তরকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়। এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন চত্তরে ২৩ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার শোভ উদ্বোধন করা হয়। নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেল এএসপি আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারন সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, স্বাস্থ্য কর্মকর্তা হিমান্ত শেখর পাল, মৎস্য কর্মকর্তা কারিশমা আহমদ জেসি, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি এমএ হান্নান। বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ অনেকে। এসব অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া বঙ্গবন্ধুর ১০২’তম জন্ম দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনভর বঙ্গবন্ধু জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর