সর্বশেষ

» ভোজ্যতেল আমদানিতেও ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার

প্রকাশিত: ১৫. মার্চ. ২০২২ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: আমদানি পর্যায়েও সয়াবিন তেলের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

মঙ্গলবার (১৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

 

এর আগে সোমবার (১৪ মার্চ) উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের ওপর ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

এই প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ওই ভ্যাট দিতে হবে না।

 

এতোদিন সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ হচ্ছে। একই সঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30