- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
» ৬ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাট নকলা খালের খনন কাজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান
প্রকাশিত: ০৯. মার্চ. ২০২২ | বুধবার
কানাইঘাট প্রতিনিধি:
পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাট নকলা খালের ১৬ কিলোমিটার পুনঃ খননের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতি মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান ১৪ কিলোমিটার এলাকার খনন কাজ সম্পন্ন করেছেন। একাধিক ফেলুডার ও এক্সেলেটার দিয়ে কানাইঘাটের হাওর অঞ্চলের দীর্ঘতম নকলা খালের এ খনন কাজ করা হচ্ছে। গত সোমবার বিকেলে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী নকলা খালের খনন কাজ পরিদর্শন করতে যান। এ সময় তিনি সিডিউল অনুযায়ী সরকারের এত বড় একটি উন্নয়ন মূলক কাজ সঠিক ভাবে করার জন্য কাজের দেখা শুনার সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ড সিলেটের কানাইঘাটে এসএ নিহার রঞ্জন দাস ও ঠিকাদারের মনোনীত লোকজনদের নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা পানি উন্নয়ন বোর্ড কমিটির সদস্য নিজাম উদ্দিন, ইউপি সদস্য ইসলাম উদ্দিন। প্রসঙ্গত যে, প্রায় দেড় মাস থেকে চতুল হাওর এলাকা থেকে নকলা ব্রীজ পর্যন্ত ১৬ কিলোমিটার খালের খনন কাজ শুরু হয়। জানা গেছে দেশের অভ্যন্তরস্থ ছোট নদী খাল এবং জলাশয় পুনঃ খনন প্রকল্পের ১ম পর্যায়ের আওতায় ৬কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে নকলা খালের খনন কাজ শুরু হয়। অনেকটা ভরাট হয়ে যাওয়া এ খাল গভীর করে নৌবাহন চলাফেরা করতে পারে এবং সহ খনন কাজের দুইপাশে মাটির বাঁধ দিয়ে মাটির সড়ক করা হচ্ছে। নকলা খালের সংস্কার কাজ হওয়ার কারনে কানাইঘাটের বড় হাওরের অনাবাদি জমি কৃষি ক্ষেতের আওতায় আনার পাশাপাশি হাওর অঞ্চলের মাটির বাঁধের সড়ক দিয়ে ৫নং বড়চতুল ইউনিয়ন, কানাইঘাট পৌরসভা সহ বিভিন্ন এলাকার মানুষ সহজেই তাদের গবাদি পশু নিয়ে কৃষি কাজের জন্য হাওর অঞ্চলে যেতে পারবেন। এতবড় একটি খনন কাজ যাতে করে দূর্নীতি ও অনিয়ম না হয় এজন্য সঠিক ভাবে কাজ হয়েছে কি না তা তদারকী করার জন্য অনেকে দাবী জানিয়েছেন। তবে কাজের ঠিকাদার আবুল কালাম জানিয়েছেন সঠিক ভাবে সিডিউল অনুযায়ী খনন কাজ হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা কাজের এলাকায় এসে প্রতিনিয়ত তদারকী করে যাচ্ছেন। উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী বলেন, কানাইঘাটের হাওর অঞ্চলের ভরাট হয়ে যাওয়া খাল-বিল, নদ-নদী, জলাশয় পুনঃ খনন অংশ হিসাবে সরকারের উদ্যোগে নকলা খালের খনন করা হচ্ছে। কানাইঘাটে কোটি কোটি টাকা ব্যয়ে এসব কাজ করা হচ্ছে।
সর্বশেষ খবর
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর